1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট থেকে // লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার  বুড়িহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে মুরালী চন্দ্র নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।  এ সময় আরও দুজন যুবক গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত গভীর রাতে বুড়িহাট সীমান্তে মেইন  পিলারের সাব পিলার  ৯১৩/৪ এস -এর কাছে এই ঘটনা ঘটে।

মুরালী চন্দ্র রায় জেলার কালীগঞ্জ  উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার শ্রীঃ সুশীল চন্দ্র রায় (বিদাল) এর ছেলে।

এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ  আরও দুই জন হলেন, মিজানুর রহমান ও লিটন মিয়া। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের মাধ্যমে আনার  জন্য প্রবেশ করে। বিষয়টি  ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল টের পেয়ে ধাওয়া করে ও  ২-৩ রাউন্ড গুলি ফায়ার করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, গভীর রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের  মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews