1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়’

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না। তবে এ নিয়ে উদ্বিগ্ন না হলেও তাঁরা অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আমরা অবাক। তবে এখনই কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না, বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।

সম্প্রতি লখনউতে যৌথ কমান্ডারদের সম্মেলনে রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সাইড লাইন বৈঠক হবে কি না তা নিশ্চিত না এখনও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews