1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে পাচারের সময় ইলিশ জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতে পাচারের সময় ইলিশ জব্দ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে
40

নিজস্ব প্রতিবেদক // সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান। লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুটি ককশিট ভর্তি ইলিশ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews