1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভিমরুলের কামড়ে গুরুতর আহত ৪ বছরের শিশু আয়াত শেখ মারা গেছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৭ আগস্ট) সকালে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

নিহত আয়াত উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মো. সাদেক শেখের ছেলে।

আয়াতের বাবা মো. সাদেক শেখ জানান, গত ১ জুলাই বাড়ির কাছে পশ্চিম মাইজগাঁও জামে মসজিদের সামনে সমবয়সীদের সঙ্গে খেলছিল আয়াত। খেলার একপর্যায়ে সঙ্গীদের মধ্যে এক শিশু রাস্তার পাশের একটি ভিমরুলের চাকে ঢিল মারে। এতে ভিমরুলের দল শিশুদের ওপর আক্রমণ করে। আক্রমণের শিকার তিন শিশুই আহত হলেও আয়াতকে অতিরিক্ত ভিমরুল কামড় দেওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ৩৮ দিন লড়াই করার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা পরিবারসহ পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। বর্ষাকালে ঝোপঝাড় ও মসজিদের আশপাশের গাছে ভিমরুলের উপদ্রব বেড়ে যাওয়ায় শিশুদের সতর্ক রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews