1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ 0 বার সংবাদি দেখেছে
84

সহিংসতার কারণে গত কয়েকটি নির্বাচনে সন্তানরা তাকে ভোট দিতে নিষেধ করেন। তবে অতীতের সেই চিত্র এবার থাকবে না-সন্তানদের এমন আশ্বাসে ছুটে যান চাঁদপুর শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ওই কেন্দ্রে দিনের শুরুতে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম। ভোট দিতে পেরে উচ্ছ্বসিত এই নারী।

সারাদেশের মতো চাঁদপুরেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।


তার আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পৌঁছে যায় এসব কেন্দ্রে।
আর রাতে সেই সব কেন্দ্র প্রহরায় ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নেয়া কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার।

তিনি জানান, এরইমধ্যে জেলা পুলিশ সুপার রবিউল হাসান, চাঁদপুরে সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যন্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ নির্বাচন সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বেশকিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
কামরুল ইসলাম আরও জানান, সর্বোচ্চ সংখ্যক ভোটার যাতে কেন্দ্র মুখী হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তার জন্য সবধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এরইমধ্যে দুর্গম চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে কোস্ট গার্ড ও নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। তাছাড়া সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরাও এই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে দায়িত্ব পালন করবে। যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তাছাড়া জাল ভোট বা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা ১০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।
এদিকে, বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভোট দিতে মুখিয়ে আছেন। আর দীর্ঘদিন পর এমন ভোট উৎসব তাদের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অন্যদিকে, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপরতা থাকার কারণে ভোট গ্রহণের শুরু থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক জেলা শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি কেন্দ্র পরিদর্শন করে সময় সংবাদকে জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার। দলবেঁধে নানা বয়সী মানুষের ভিড় ভোট কেন্দ্রে। এমন পরিবেশে দেখে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা বলেন।

তিনি জানান, সবাই মিলেমিশে দেশ গঠন করতে চাই। ভোট হোক শান্তিপূর্ণ। এমনটাই তার প্রত্যাশা। 

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ৭০৬টি কেন্দ্রে মোট ভোটার ২৩ লাখ ৩১ হাজার ২৬৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬৪৪ এবং নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন। আর এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ৩৬ জন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews