1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোট হয়েছে রাত ৩টায়: কৃষকলীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ভোট হয়েছে রাত ৩টায়: কৃষকলীগ নেতা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে
33

নিজস্ব প্রতিবেদক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ভোট রাত তিনটার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ওরফে বিটু। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে তার কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

এ সময় বিটু বলেন, আমাদের ভোট হয়েছে ৬ জানুয়ারি রাত তিনটার সময়। আমাদের যে আশ্বস্ত করা হয়েছিল, সেটা রাখা হয়নি। ভোটের দিন দুপুর ১২টার সময় আমাকে জানানো হয়েছে যে, ভোট হয়ে গেছে। আপনি ভোট বর্জন করেন। আমি করিনি। কারণ আমি একটি দলের (কেন্দ্রীয় কৃষক লীগের) জয়েন্ট সেক্রেটারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। তার আদর্শের রাজনীতি করেছি। জীবনটাকে উৎসর্গ করেছি।

সবকিছু জেনে-বুঝেও ভোট বর্জন করেননি উল্লেখ করে বিশ্বনাথ সরকার বিটু বলেন, অনেকগুলো ভোটকেন্দ্রে কোনো এজেন্ট ছিল না। আমার এজেন্টদের জোর করে বের করে দিয়েছে। প্রকাশ্যে দশ বছরের ছেলে একসঙ্গে ২৫-২৬টা করে সিল মেরেছে। আমার চোখে আমি দেখেছি। ওই মুহূর্তে আমার কিছুই করার ছিল না। আমার সঙ্গে যারা ছিলেন তারাও এসব দেখেছেন। আপনারা সবাই জানেন আসলে কী হয়েছে।

এ সময় কর্মী-সমর্থকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, সব কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, থাকবো। কর্মী সমাবেশে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, তারাগঞ্জের আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।

এদিকে ওই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। এটা করার কোনো সুযোগও ছিল না। পরাজিত প্রার্থী আগে কোনো অভিযোগ আমাকে করেননি। হঠাৎ কেন উনি এ ধরনের অভিযোগ তুলছেন, তা আমার বোধগম্য নয়।

বিশ্বনাথ সরকার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান ৬১ হাজার ৫৮৩ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews