1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই ইউপি সদস্য আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই ইউপি সদস্য আটক

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে
52

ভোলায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও ৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটকরা হলেন ভোলার মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান ও একই ইউনিয়নের জহির উদ্দিন বাবর।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর চর এলাকায় একটি অভিযান চালানো হয়। ওই সময় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র, কার্তুজ ও জাল নোটসহ তাদের থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews