1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় তিনটি গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ভোলায় তিনটি গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ 0 বার সংবাদি দেখেছে
28

মো: রাশেদ খান, ভোলা ভোলায় তিনটি গ্রেনেড ও একটি দেশীয় অস্ত্রসহ সুজন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে কোস্টগার্ডের যৌথ অভিযান। বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক রাত ২টা থেকে ভোর ৫টা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা এলাকায় যৌথ অভিযানে চালিয়ে সুজনকে আটক করেছে। এসময় তার কাছ থেকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক সন্ত্রাসী দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। পরে আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, গ্রেনেড ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews