1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় শতশত বিঘা জমির ধান বিনষ্ট হচ্ছে পাতা পোড়া রোগে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় শতশত বিঘা জমির ধান বিনষ্ট হচ্ছে পাতা পোড়া রোগে 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

মো:রাশেদ খান ভোলা // ভোলায় আমন ধানের পাতা পোড়া রোগে মরে গেছে শতশত বিঘা জমির ধান। কৃষি বিভাগের পরামর্শেও রক্ষা করা যাচ্ছেনা ধান পোড়া রোগ থেকে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতির হাত থেকে রক্ষায় উধ্বর্তন কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশণা চেয়েছেন কৃষকরা। ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি আমন ধানের সবুজ পাতা। সেই সঙ্গে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। মাসখানেক পরেই সোনালি ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। তারপর শূন্য গোলা ভরে উঠবে ধানে। কিন্তু হঠাৎ ধানের পাতা পোড়া রোগ ও মাজরা পোকার আক্রমণে হতাশ হয়ে পড়েছেন ভোলা সদর উপজেলার কৃষকরা। ফলন বিপর্যয়ের শঙ্কায় চিন্তিত তারা। আমন ধানে অনু খাদ্যের অভাবে ব্যাকটেরিয়াজনিত রোগ দেখা দিয়েছে। এতে ধানের পাতা হলুদ হয়ে পুড়ে শত শত বিঘা জমির ধান মরে যাচ্ছে। বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ভোলা সদর উপজেলায় ২৩ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। ধানের মধ্যে রয়েছে বিনা সেভেন, বিআর-৪৯, বিআর-৫১, বিআর-৫২, ব্রি ধান ৯০, স্বর্ণা ৫ ও আতব ধানসহ বিভিন্ন জাতের। কৃষকদের আয়ের উৎস একমাত্র ধান। সেই ধানে পাতা পোড়া রোগ দেখা দেওয়ায় কৃষকরা তাদের পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। প্রায় একদিন পরপর বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেও সুফল পাচ্ছে না তারা। ১৫ দিন আগে হঠাৎ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত বিঘা জমির ধানের রোগে আক্রান্ত হয়েছে। পাতা হলুদ হওয়া দেখা দেওয়ার খবর পেয়েছি তবে আতঙ্কিত না হয়ে পরামর্শ নেওয়া জরুরলী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews