1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে
16

ভোলার মনপুরা উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মো. ইউনুস ব্যাপারীর (৬৭) বাড়ি ওই উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরচর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আহসান কবির।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে এশার নামাজ আদায়ের জন্য মাসজিদে যাওয়ার উদ্দেশ্যে বসতঘর থেকে বেরিয়ে দরজার সামনে রাখা জুতা পায়ে দিচ্ছিলেন ইউনুস ব‌্যাপারী। এসময় অন্ধকারের ভেতর হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
 
ইউনুস চিৎকার দিলে স্বজনরা এসে দেখতে পান সাপটি দরজার পাশে পেঁচিয়ে বসে আছে, পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর ইউনুসকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া মৃত সাপটিকেও সঙ্গে করে হাসপাতালে নেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews