1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় সিভিল সার্জনের মানবিকতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় সিভিল সার্জনের মানবিকতা

  • প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

সাইফুল ইসলাম আকাশ // ভোলায় সীমা মজুমদার নামের এক মানসিক ভারসাম্যহীন রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান। ফুটপাতে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন সীমা দারিদ্রতার কারণে ছিলেন চিকিৎসা বঞ্চিত। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে,গত কয়েক দিন আগে ভারসাম্যহীন সীমার রানীর পাশে কেউ নেই, অবহেলায়,অনাদারে জিবন কাটছে এমন বিষয় উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন নেটিযেনরা। বিষয়টি নজরে আসে সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামানের। এরই ধারাবাহিকতায় ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মনিরুল ইসলামের সীমা মজুমদারের চিকিৎসা শুরু করেন। বর্তমানে সীমা মজুমদার ভোলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। আগের চেয়ে সীমা এখন কিছুটা সুস্থ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকা জাতীয় মানসিক হাসপাতালে সীমাকে উন্নত চিকিৎসার করানো প্রয়োজন বলে মনে করেন এখানকার সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে রবিবার ৩রা মার্চ কথা হয় ভোলার সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামানের সাথে।তিনি বলেন, সীমা মজুমদারের চিকিৎসা সেবা চলছে। প্রতিদিন সীমা মজুমদারের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পূর্বের চাইতে সীমা মজুমদার এখন অনেকটা উন্নতির দিকে। তিনি জানান,সীমা মজুমদারের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ভোলা সদর হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে,ইতিমধ্যেই আমি পাবনা জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি খুব দ্রুতই সীমা মজুমদারকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।এসময় তিনি আরো বলেন,সীমা মজুমদারের চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব আমি নিলাম,আমি তাকে আমার পরিবারের একজন সদস্য হিসেবে সেবা দিয়ে যাব,প্রতি মুহূর্তেই তার খোঁজ-খবর নিচ্ছি,সীমা মজুমদার ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধায়নে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে ও জানান সিভিল সার্জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews