1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ২ পাইপগান-গুলিসহ তিন ডাকাত আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ভোলায় ২ পাইপগান-গুলিসহ তিন ডাকাত আটক

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // ভোলায় দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন, মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই তিন ডাকাতকে আটক করি। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews