1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলার তজুমদ্দিনে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম এর সাথে সাংবাদিক ও ছাত্রদলের মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলার তজুমদ্দিনে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম এর সাথে সাংবাদিক ও ছাত্রদলের মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইলিয়াছ রনি, তজুমদ্দিন,

রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন,মহিবুল্লাহ রামীম মুন্সি , ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীবসহ, উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর আমাদের কঠিন সময় গেছে। আওয়ামী লীগ কত নিষ্ঠুর ও নির্মম তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ পেয়েছে। বিগত ১৭ বছর বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনগুলো কঠোর আন্দোলনে ছিল। অনেকে শাহাদাৎবরণ করেছে। এ সময় তিনি ছাত্রদলকে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর মতো বেপরোয়া না হওয়ার নির্দেশনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তীর নাম। কিন্তু আওয়ামী লীগ তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও মেজর হাফিজ মন্তব্য করেন সভাশেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই-এপ্রিলের মধ্যে নির্বাচন দাবি করেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন তজুমদ্দিনে আমার ভাগিনা-ভাতিজা নেই একই সাথে যোগ করেন তার নামে চাঁদাবাজি করার সুযোগ নেই।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ, সদস্য সচিব সাইদুল হক মুরাদ, দৈনিক সত্য সংবাদ পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি মোঃ ইলিয়াছ রনি সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews