1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলা তজুমদ্দিনে উপজেলা বিএনপি আলমগীর খোকন মিয়ার মৃত্যুতে শোকের ছায়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলা তজুমদ্দিনে উপজেলা বিএনপি আলমগীর খোকন মিয়ার মৃত্যুতে শোকের ছায়া 

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইলিয়াছ, তজুমদ্দিন // রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শম্ভুপুর জামে মসজিদের ইমাম । জানাজায় অংশ নেন ,জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ,জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম,কৃষক দলের সভাপতি আব্দুর রহিম সেন্টু,লালমোহন উপজেলা বিএনপি সভাপতি শাহরুখ হাফিজ (ডিকু),তজুমদ্দিন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, সাবেক সভাপতি মহিবুল্যাহ নাগর, লালমোহন সাধারণ সম্পাদক বাবুল পাঞ্চায়েতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ ছাড়াও গণমাধ্যম কর্মী,শিক্ষক,ব্যাবসায়ীসহ সর্বস্তরের মানুষ জানাজায় শরিক হন। জানাজার আগে ভিডিও কনফারেন্স বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তিনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করতেন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন- সবসময় এ কথা বলতেন।মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করতেননা।’ গোলাম নবী আলমগীর বলেন, ‘প্রয়াত আলমগীর খোকন গণতন্ত্র এবং মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ আব্দুল কাদির সেলিম বলেন, বিএনপির জন্য তার পরামর্শ প্রয়োজন ছিল। কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার পরামর্শ থেকে বঞ্চিত হলাম।’ এসময় জানাজার ময়দানে শোকের ছায়া নেমে আসে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে হাড়িয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। জানাজা শেষে মরহুমকে তৃতীয় জানাজার জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে শায়িত করা হয়। এর আগে তিনি গত ২৪ তারিখ রাত ২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews