1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

ভোলা প্রতিনিধি // ভোলা-বরিশাল সেতু নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘আমরা ভোলাবাসী’। এ দাবিতে মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা। এ সেতু নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও পর্যটন খাতে ভোলার সম্ভাবনা আরও বাড়বে।

তারা বলেন, দীর্ঘদিনের এই দাবির বিষয়ে শুধু আশ্বাস নয়, এখন প্রয়োজন সেতু নির্মাণের সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব মীর মোশারেফ অমি, সদস্য মেহেদি হাসান, শরিফ হাওলাদার ও শাখাওয়াত শাকিল বক্তব্য দেন।

এ সময় ‘আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেতু নির্মাণের দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews