1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মতিঝিলে ভবন থেকে পড়ে কনস্টেবলের স্ত্রীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মতিঝিলে ভবন থেকে পড়ে কনস্টেবলের স্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে
24

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মতিঝিলে ভবনের অষ্টম তলার বারান্দা থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এজিপি কলোনির ৩ নম্বর ভবনের অষ্টম তলার ৮/বি-এর বারান্দা থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতের নাম হামিদা আক্তার (২৮)। তিনি এক পুলিশ সদস্যের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী কনস্টেবল সাদ্দাম হোসেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) ফাতেমা বেগম জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরে হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোয়া ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভবনের আট তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন ওই নারী। অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঢামেকে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews