1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মদপানে তরুণীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মদপানে তরুণীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর ভাটারা আবাসিক এলাকার এক বাসায় মদপানে এক তরুণীর (২২) মৃত্যু এবং আরেকজন (২৫) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা খালাতো বোন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

তাদের মামাতো বোন ইভা আক্তার জানান, জান্নাত ও ইমু আপন খালাতো বোন। দুজন মিলে একটি আবাসিক এলাকায় থাকেন। দুজনই পার্লারে কাজ করেন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। সকালে খবর পাই, জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। জান্নাত মদপান করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি।

এদিকে মারা যাওয়া তরুণীর বন্ধু আব্দুল মতিন জানান, গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরার ওই বাসায় মদপান করেন দুই তরুণী এবং তাদের এক ছেলে বন্ধু। এরপরই দুজন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে একজন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারিধারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে রাতেই আবার বাসায় দিয়ে আসেন। ভোরে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews