1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ময়নায় নাচলেন বুবলী, নতুন অভিজ্ঞতা জানালেন জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ময়নায় নাচলেন বুবলী, নতুন অভিজ্ঞতা জানালেন জীবন

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // সিনেমার নায়িকা শবনম বুবলী। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ ও ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে তাকে পারফর্ম করতে দেখা গেছে। এবার বুবলী নাচলেন ‘ময়না’ শিরোনামের গানে। এটি কোনো সিনেমার গান নয়, বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত একটি ড্যান্স নাম্বার। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনকেও। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে গানটির শুটিং হয়েছে।

গানটি ‘গানচিল মিউজিক’-এর ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের প্রথম গান। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল এবং নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন।

এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গান প্রকাশ করে আলোচনায় আসে গানচিল। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানটিও একই ধাঁচে তৈরি হয়েছে। গানটি ২৪ জুলাই ‘গানচিল মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এ গানটির মাধ্যমে প্রথমবার সিনেমার বাইরের কোনো প্রজেক্টে অংশ নিয়েছেন বুবলী। এ বিষয়ে তিনি বলেন, ‘বলেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি, কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে।’

গানের গীতিকার আসিফ ইকবাল সামাজিক মাধ্যমে বুবলীর ছবি শেয়ার করে লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে শরাফ আহমেদ জীবনের ছবি দিয়ে লেখেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবিতে লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।

গানটিতে পারফর্ম করা প্রসঙ্গে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী একজন অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে নাচের গানে পারফর্ম করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমার মনে হয়েছে এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না।’

শিল্পী কোনাল বলেন, ‘আসিফ ভাইয়ের লেখা ময়না গানটি একদমই আলাদা ঘরানার। শুনেই রাজি হয়ে গেছি। বুবলী এতে পারফর্ম করলেন, যা আরও দারুণ সমন্বয়।’

গানটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি বলেন, ‘বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হওয়ায় লক্ষ্য ছিল গানটা মজার, নাচের এবং গানচিলের নিজস্ব ঘরানার হোক।’

গানের নৃত্য পরিচালনা করেছেন নিলয়। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের জগতে গানচিল মিউজিকের নিজস্ব একটা ধারা রয়েছে। আমরা সেই ধারাকে আরও আধুনিক রূপে তুলে ধরার চেষ্টা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews