1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিহত মো. আতিক পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি ডিলারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিক মোটরসাইকেল নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে যাচ্ছিলেন। দলুগাজীর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘সিকদার পরিবহন’-এর একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে সড়কে ছিটকে পড়ে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এই দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাস ও চালককে শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews