1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা চতুর্থ দফায় দুইদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে টহল দিচ্ছে বিজিবি। ঘোষণা অনুযায়ী, ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (১২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চলবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। চট্টগ্রামে ভোর থেকে বিজিবি মহাসড়কে টহল দিচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে।

অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ চট্টগ্রামের রেলপথসহ সব ধরনের যোগাযোগ ও জানমালের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে মাঠে রয়েছে র‌্যাব-৭। টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে। নজর রয়েছে পোশাক কারখানাগুলোর দিকেও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews