1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহিপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মহিপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯৫ 0 বার সংবাদি দেখেছে
36

রাকিব জোমাদ্দার পটুয়াখালীর // মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর মরদেহ নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের পুরাতন মাছ বাজার পট্রি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের মালিক। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বের হয়েছে এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারন। ময়না তদন্তের প্রস্তুতি চলছে।পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews