1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহিপুরে মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মহিপুরে মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

মো:রাকিব জোমাদ্দার মহিপুর(পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর মহিপুরে উৎসবমুখর পরিবেশে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে অটোরিকসা প্রতিক আঃ সালাম সরদার ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে গোলাপ ফুল প্রতিক দেলোয়ার হোসেন।

 

 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় মৎস্য মালিক সমিতির অফিসে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়।

 

 

জানা গেছে, নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৯ সদস্যের ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ছিল ৬০৭জন।

 

 

এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ২ জন করে প্রার্থী ছিলেন।

 

 

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে মৎস্য মালিক সমিতির অফিস প্রাঙ্গণ যেনো এক উৎসবে পরিনিত হয়েছে। মৎস্য শ্রমিকদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হয়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা।

 

 

ভোটার রাকিবুল শিকদার বলেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পেরেছি। এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

 

 

সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম সরদার বলেন, ‘আমি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। ভোটাররা আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।

 

 

উল্লেখ্য, মৎস্য শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০০০ সালের মে মাসে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতি ৩ বছর পরপর সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews