1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাছ ধরার ট্রলারকে গভীর সাগরে যেতে মানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাছ ধরার ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিক্ষুব্ধ হয়ে ওঠায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারকে ফিরে আসতে এবং কাউকে গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (২৩ মে) এই সতর্কতা দিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে জেলেদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

লঘুচাপটি শুক্রবার (২৪ মে) নিম্নচাপ এবং পরবর্তী দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন এটির নাম হবে ‘রিমাল’। নামটি ওমানের দেওয়া। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগে এর গতিপথ সুনির্দিষ্ট করা না গেলেও আবহাওয়া অফিসের গাণিতিক মডেলগুলো বলছে, এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ-মিয়ানমারের দিকে আসতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews