1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – মাফরুজা সোলতানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – মাফরুজা সোলতানা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে
21

মো:রাশেদ খান,ভোলা // ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের সহধর্মিণী মাফরুজা সোলতানা বলেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দৌলতখান আমির জাং গজনবী স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সোলতানা এসব কথা বলেন।, ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬ টি টিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান ও ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া,সাধারণ সম্পাদক শাজাহান সাজু,পৌর বিএনপি সহ সভাপতি আবুল বশির, মেম্বার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী কামাল বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর ইউনিয়নের সবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন ও সভাপতি মোঃ স্বপন, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর পৌর যুব দলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews