1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদক বিরোধী বার্তা নিয়ে ফুটবলের জমজমাট লড়াই বানারীপাড়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাদক বিরোধী বার্তা নিয়ে ফুটবলের জমজমাট লড়াই বানারীপাড়া

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৩ 0 বার সংবাদি দেখেছে

মাইদুল ইসলাম রনি, প্রতিনিধি // “মাদককে না বলো, মাদক ছেড়ে মাঠে চলো”—এই বার্তা নিয়ে বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শেরেবাংলা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় দুই প্রজন্মের তরুণ দল—এসএসসি ব্যাচ ২০২০ বনাম ব্যাচ ২০২৪। বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে ১-০ ব্যবধানে জয়ী হয় এসএসসি ব্যাচ ২০২৪। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৌরভ, যুবদল নেতা সোহাগ মুন্সি, রাব্বি সরদার, আকিব হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম। বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শরীরচর্চা ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে শক্তিশালী হাতিয়ার। এ ধরনের উদ্যোগকে তাঁরা স্বাগত জানান এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন আয়োজনের আহ্বান জানান। আয়োজক প্রতিষ্ঠান শেরেবাংলা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়ার মাধ্যমে সমাজে সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews