1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদ্রাসার ২ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মাদ্রাসার ২ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তার মো. আবু সুফিয়ান (২৫) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি জেলার শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নে আলীপুর গ্রামে। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবু সুফিয়ান কয়েক দিন ধরে মাদ্রাসার দুই ছেলে শিক্ষার্থীকে (১০) ধর্ষণ করে আসছিলেন। এদের মধ্যে একজন গতকাল বাড়িতে যায়। এ সময় সে মাদ্রাসায় ফিরতে অনীহা প্রকাশ করে। পরে অভিভাবকদের কাছে সে ধর্ষণের ঘটনা প্রকাশ করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন গতকাল রাতেই ওই শিক্ষককে তাঁর শোবার কক্ষে আটক রেখে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আবু সুফিয়ান ঘটনার কথা অস্বীকার করে বলেন, একই মাদ্রাসার অপর শিক্ষকের সঙ্গে বিরোধের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ তাঁকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews