1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মানপাশায় জমজমাট নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মানপাশায় জমজমাট নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // “মাদক হতে সাবধান, খেলাধুলাই হবে সমাধান” এই প্রত্যয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর মানপাশা যুবসমাজের উদ্যোগে দুই দিনব্যাপী “নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট উত্তর মানপাশা প্রিমিয়ার লীগ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টায় মানপাশার আব্দুল জব্বার মেম্বার ও বিশ্বাস বাড়ি সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কে এস জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মুন্সি, রফিকুল ইসলাম, সোহাগ হাং, গোলাম মোস্তাফা সিকদার ও মো. নজরুল ইসলাম। এবারের আসরে মোট ৮টি দল ও ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথম দিনের খেলা শুরু হয় সাকিবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। উদ্বোধনী বক্তব্যে কে এস জাহিদ তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

 

দ্বিতীয় দিনে টুর্নামেন্টে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিযোগিতায় অংশ নেয় এজাজ একাদশ, সানাউল একাদশ, নাইম একাদশ, সিয়াম একাদশ, রাশেদ একাদশ, শিহাব একাদশ, ফয়সাল একাদশ ও রাসেল একাদশ।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় রাসেল একাদশ ও শিহাব একাদশ। চূড়ান্ত লড়াইয়ে শিহাব একাদশকে পরাজিত করে রাসেল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এস জাহিদ, নাসির উদ্দিন মুন্সি, রফিক মুন্সি, মো. নজরুল ইসলাম এবং বিনয়কাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব সম্রাট। এ সময় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন কে এস জাহিদ এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন নাসির উদ্দিন মুন্সি ও মো. নজরুল ইসলাম। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews