
নিজস্ব প্রতিবেদক // “মাদক হতে সাবধান, ক্রিড়াই হবে সমাধান” স্লোগানকে সামনে রেখে উত্তর মানপাশা যুবসমাজের আয়োজনে “পবিত্র ঈদুল ফিতর” উপলক্ষে দুই দিন ব্যাপী “নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট “উত্তর মানপাশা প্রিমিয়ার লীগ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১লা সন্ধ্যা ৬টায় মানপাশাস্থ আব্দুল জব্বার মেম্বার ও বিশ্বাস বাড়ি সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ জিয়াউর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব সম্রাট, সমাজসেবক মোঃ মোশাররব হোসেন, মোঃ নাসির উদ্দিন, সৌদি প্রবাসী আবুল বাসার সিকদার, সাইদুল রহমান,সাইফুল রহমান সোহাগ,বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF উপদেষ্টা সালাউদ্দিন লিটন, বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর সভাপতি শাহরিয়ার শামীম প্রমুখ। এ সময় আয়োজক কমিটি, এলাকাবাসী ও সকল সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে “উত্তর মানপাশা প্রিমিয়ার লিগ”শুধু মাত্র উত্তর মানপাশা নয় বরং আসে পাশের সকল গ্রাম ও ইউনিয়ন খেলাপ্রেমীদের নিয়ে জাকজমকপূর্ন আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, “উত্তর মানপাশা প্রিমিয়ার লিগ- ২০২৫”-এ ৮ টি দল প্রতিযোগিতা করে সিয়াম একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখায় এলাকার ক্রীড়া প্রেমীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।