1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে

সালমা আক্তার, কুমিল্লা।।

১০ মে ২০২৬ রবিবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজ আয়োজনে, মামলার তদন্তে সত্যতা যাচাই না করে সাংবাদিককে গ্রেফতার করে হয়রানি করার প্রতিবাদে এক মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে বলা হয়, গত ৪ মে রাত সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কোনও মামলা বা ওয়ারেন্ট আছে কি-না জানতে চাইলে পুলিশ কোন কিছু দেখাতে পারনি। জোরপূর্বক তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। পরদিন ৩টায় ভ্রাম্যমান আদালতে পাঠান। আদালত তাকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে কেনো তাকে গ্রেফতার করা হয়েছিল প্রশ্ন রাখেন নেতারা।

মামলার তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি আরো বলেন,
কোনরূপ মামলা ছাড়া গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে নেতারা কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মো: রাসেল, সদস্য তাজউদ্দীন, জাকিয়া হোসেন,স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়। মো: আফসার ও মো: আসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদানসহ সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি তোলেন সচেতন সাংবাদিক সমাজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews