1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি শুরু হয়। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক) অর্টরু হাইনেস (Mr. Arturo Hines) ছিলেন। তবে মির্জা ফখরুলের সঙ্গে দলের আর কেউ ছিলেন না বলে সূত্রটি জানায়।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

তবে দলের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews