1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মালামালসহ দুর্ধর্ষ চোর আটক করে তাক লাগিয়ে দিল আদাবর থানা পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

মালামালসহ দুর্ধর্ষ চোর আটক করে তাক লাগিয়ে দিল আদাবর থানা পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
40
স্টাফ রিপোর্টার // ঈদের ছুটিতে আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এর বাসিন্দা বি এম জাহিদ হোসেন স্বপরিবারে গ্রামের বাড়িতে যান। বাসায় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন সিকিউরিটি গার্ড মোঃ ইসরাফিল আজাদ। কিন্তু একদিন পর রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। বাসার নগদ টাকা, ল্যাপটপ সহ লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় আজাদ।
ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে সব তছনছ দেখতে পান জাহিদ হোসেন। এরপর আদাবর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০১, তারিখ ০২,০৪,২৫ইং। মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস এসআই তরুণ কুমার। সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে এই সিকিউরিটি ইসরাফিল আজাদকে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন ওমরাবাদ গ্রাম থেকে আটক করা হয়। তাৎক্ষণিক তার কাছ থেকে কিছু মালামাল উদ্ধারও হয়। এরপর তাকে নিয়ে ঢাকা খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টার মার্কেটে অভিযান চালিয়ে ল্যাপটপ সহ আরো মালামাল উদ্ধার হয়। আটককৃত ইসরাফিল আজাদ নোয়াখালীর সেনবাগ থানার চাঁদপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র।
অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই তরুন কুমার জানান, আসামি ইসরাফিল আজাদ অনেক চালাক ও ধূর্ত প্রকৃতির চোর।  এস আই রাকিবুল হাসানকে নিয়ে নোয়াখালী ও ফেনী জেলায় তিন দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিকে ধরতে সক্ষম হই। আমাকে ওসি স্যার সহ উর্দ্ধতনরা সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews