1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে
পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে ফেরার পথে আমিরুল ইসলাম (৪১) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (৪০) উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত মাহফিলে গিয়েছিলেন আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চালিতাবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ শহিদুল হক বলেন, আমিরুল ইসলাম দুবাই ছিলেন। পাঁচ বছর আগে দেশে এসে একটি গরুর খামার করেছেন। গরুগুলো লালন–পালন করে বিক্রি করতেন তিনি। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews