1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আহত ৪

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে
53

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রামমুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আরও চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews