1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মির্জাগঞ্জে ক্লাব উদ্বোধন করেন শাহীন চৌধুরী পাশা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে ক্লাব উদ্বোধন করেন শাহীন চৌধুরী পাশা

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
59

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর মির্জাগঞ্জে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত ক্রিয়া ক্লাব উদ্বোধন করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) মো: আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই বিএনপি নেতা মো: শাহিন চৌধুরী পাশা।

৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় উপজেলার উত্তর চৈতায় ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এ্যাড: মো: মুহিব্বুল্লাহর ভাগিনা মো: মাসুদ রানা বেলাল।

বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দিন বশির এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আক্তার হোসেন মেমোরিয়াল কলেজ এর প্রভাষক মো: সবুজ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো: সাইফুল ইসলাম হাওলাদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাছির আকন, শ্রমিক নেতা মো: হাসান আকন, জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার হোসন খানসহ অন্যান্যরা।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মো: শাহিন চৌধুরী পাশা বলেন, খেলাধূলা শরীর ও মন ভালো রাখে। কিন্তু বর্তমান সময়ে সমাজের সবচেয়ে বড় অন্তরায় মাদক। যুব সমাজ মাদকের সাথে জরিয়ে নিজের জীবন ও দেশের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের উত্তর চৈতা যুব সমাজ সম্পূর্ণ আলাদা। তারা মাদক বিরোধী থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে ক্লাব প্রতিষ্ঠা করেছে এজন্য তাদের ধন্যবাদ।

উত্তর চৈতা একতা যুব সংজ্ঞ কর্তৃক আয়োজিত ক্লাব উদ্বোধন ও ক্রিকেট খেলা শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews