1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মির্জাগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে
26

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মিরাজের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শিমুল মিরাজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি মহল ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা জানান, মিরাজের সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থিতা নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, মিরাজের বাবা মরহুম আব্দুল বারেক মিয়া মজিদবাড়িয়া ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি জীবদ্দশায় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে গেছেন। তারই সন্তান হিসেবে শিমুল মিরাজ জনগণের ভালোবাসা অর্জন করেছেন এবং একজন সৎ ও জনপ্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসীর দাবি, একটি কুচক্রী মহল ও বর্তমান সরকারঘনিষ্ঠ দুষ্টু চক্র মিরাজের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এজন্য এলাকাবাসী এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক দুলাল, মজিদবাড়িয়া কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ ফারুক ইকবালসহ কয়েক শতাধিক স্থানীয় মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews