1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুরগির দাম কমলেও চড়া ডিম-সবজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

মুরগির দাম কমলেও চড়া ডিম-সবজি

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে
6

নিজস্ব প্রতিবেদক // রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেগুনসহ বেশকিছু সবজির দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে রসুন, কাঁচামরিচ ও ডিমের দামও। তবে দাম কমেছে মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে, চাল, ডাল, মাছ ও মাংসের দাম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন ৪৫-৫০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকায় এবং গোল বেগুন ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কেজিপ্রতি দেশি পেঁয়াজ গত সপ্তাহের মতো ৫৫-৬০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, ঝিংগা ৫০-৬০ টাকা, চালকুমড়া (আকার ভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, সজনে ৮০-১০০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকা, ঢেঁড়স ৫৫-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা ও কচুর লতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি কাঁচামরিচ ৩০-৪০ টাকা থেকে বেড়ে ৫৫-৬০ টাকা, আদা ১২০-১৪০ টাকা, দেশি রসুন ১১০-১২০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা ও লেবুর হালি ২০-২৫ টাকা থেকে কমে ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

এছাড়া শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা কেজি ও সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৫-১৮ টাকা, শিল আলু ৩০-৩৫ টাকা, ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সিটি বাজারের সবজি বিক্রেতা আলম মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা চড়া। প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। কয়েকদিন থেকে এ অঞ্চলের আবহাওয়া খারাপ। অনেকেই ক্ষেত থেকে সবজি তুলে বাজারে আনতে পারেননি। এ কারণে সরবরাহ কম। তাই দাম বাড়ছে।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, পাকিস্তানি (হাইব্রিড) ২৪০-২৫০ টাকা, দেশি মুরগি ৫০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত অবস্থায় ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের দাম বেড়েছে। পোলট্রি মুরগির (লাল) ডিমের হালি বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকায়।

 

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫-২০০ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ডাল ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৪০ টাকা, চিনি ১২০ টাকা, ছোলাবুট ১১০-১২০ টাকা, প্যাকেট আটা ৫০-৫৫ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা, জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছি মাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সিও বাজারের মুরগি বিক্রেতা হামিদুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে মুরগির দর কমতির দিকে। বাজারে মুরগির আমদানি পর্যাপ্ত। সে তুলনায় চাহিদা কম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews