সহিদুল ইসলাম সুমন, মুলাদী // উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২৪ অর্থবছরে বিনামূল্যে মুলাদী উপজেলায় কৃষি অধিদপ্তর থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, চেয়ারম্যান মুলাদী উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মুলাদী উপজেলা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, পিআইও হানিফ সিকদার, উপজেলা কৃষি অফিস সহকারী গন।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে উফশী আউশ ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান বলেন আগামী বাংলাদেশ কে কৃষি খাতে সমৃদ্ধশালী করার লক্ষ্যে দেশকে উন্নত একটি কৃষি প্রধান রাষ্ট্রে রুপান্তর করার জন্য কৃষকদের সকল কৃষি কাজে সাহায্য সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করছেন এবং এই সহযোগিতা করে যাবেন । দেশের বেকারত্বর হার কমানোর লক্ষ্যে কৃষি কাজ করার পরামর্শ প্রদান করেন এবং সকল শ্রেনীর কৃষকদের মাঝে কৃষিকাজ করার জন্য উৎসাহিত করেন।