1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মূর্তিপূজা হারাম বলে ইট হাতে মন্দিরে প্রবেশ গ্রেপ্তার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মূর্তিপূজা হারাম বলে ইট হাতে মন্দিরে প্রবেশ গ্রেপ্তার ১

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মূর্তিপূজা হারাম তাই প্রতিমা ধ্বংস করতে হবে-এই বলে সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা মন্দিরে প্রবেশ করার অভিযোগে শ্রাবণ ইসলাম চাঁদ (২৩) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম রোডে শ্রী শ্রী সার্বজনীন জগৎময়ী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

গ্র্রেফতার শ্রাবণ ইসলাম চাঁদ পৌরসভার মালশাপাড়া মহল্লার আবদুর রহমান ওরফে রকমানের ছেলে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার পুলিশ ও উপস্থিত জনতার সামনে শ্রাবণ ইসলাম চাঁদ নামের এক তরুণ মুখে কাঁদা মেখে দুই হাতে ইটের বড় টুকরা নিয়ে সনাতন ধর্মের পূজাপ্রতিমা হারাম হারাম এবং এই প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে মন্দিরে প্রবেশের চেষ্টা চালায়।

এ সময় দায়িত্বরত পুলিশ, আনসার ও মন্দিরে উপস্থিত থাকা তপন কুমার পাল, তপু কুমার পালসহ আরও অনেকেই তাকে বাধা দেয়। তার হাতে থাকা দুটি ইটের বড় টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা করে গোলমাল সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী তপন কুমার পাল বলেন, পূজার প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে মন্দিরে প্রবেশ করার সময় আমরা ওই তরুণকে আটক করি। এর বিচার চাই আমরা। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন দাস বলেন, প্রতিমা ধ্বংস করা উচিত বলে অকথ্য ভাষায় গালাগালের অপরাধে এক তরুণকে গ্রেফতার ও মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews