1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীতে দুর্ঘটনা, ৪ স্টাফসহ এডভেঞ্চার-৯ লঞ্চ জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেঘনা নদীতে দুর্ঘটনা, ৪ স্টাফসহ এডভেঞ্চার-৯ লঞ্চ জব্দ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছে। এ ঘটনায় লঞ্চটির ৪ জন স্টাফকে আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

আরও পড়ুন: মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটায় মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নৌ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews