1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেঘনা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে নিখোঁজ জেলে শিপন মালথিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

শিপন মালথিয়া (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের আলম মালথিয়ার ছেলে। ঝড়ে নিখোঁজ অপর জেলে জুয়েল সরদারের (২১) সন্ধান এখনও মেলেনি।

হিজলা উপজেলার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জের দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নৌকাডুবে জেলে শিপন মালথিয়া ও জুয়েল সরদার নিখোঁজ হয়। প্রশাসনের পক্ষ থেকে ও স্থানীয় জেলেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে জেলেরা শিপন মালথিয়ার মরদেহ নদীতে ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews