1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেট্রোরেল নিয়ে মমতাজের গান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেট্রোরেল নিয়ে মমতাজের গান

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮১ 0 বার সংবাদি দেখেছে

বুধবার বেলা ১১টা ৫ মিনিটে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলের উদ্বোধন করেন।

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে একটি গান গেয়েছেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই গানটি করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

গানটি নিয়ে মমতাজ বলেন, বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে- এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন। গানটি নির্মিত হয়েছে এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews