1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বগুড়া শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর এসব তথ্য নিশ্চিত করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫১) শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

 

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট আলী আসগর বলেন, ২০২০ সালে ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে তার স্বামীর নামে মামলা দায়ের করেন। শিশুটি তার বাবা ও সৎ মায়ের (আসামির তৃতীয় স্ত্রী) সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। ২১ অক্টোবর সকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য দিনের মতো শিশুটির সৎ মা স্থানীয় চাতালে ধান সেদ্ধ করতে চলে যান। সে সময় আসামি তার মেয়েকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন।

 

তিনি আরও বলেন, এই ঘটনার পরে শিশুটির আচরণে পরিবর্তন আসে। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সৎ মা তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ঘটনাটি জানায়। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাস না করে তিনি অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। অত্যাচার থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের মাধ্যমে জানাজানি হলে গ্রামের বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

অ্যাডভোকেট আলী আসগর বলেন, সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আজ একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একইসঙ্গে তাকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews