1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিয়ে করলেন অভিনয়শিল্পী মহসিনা আক্তার টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার বাংলাদেশের অবস্থান ছয়ে গঙ্গা চুক্তি নবায়নে বিহারের আপত্তি, চাপে বাংলাদেশ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ গৌরনদীতে কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ গৌরনদী মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান প্রশাসন ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তাহলে কী প্রশাসন অসহায় গৌরনদীতে টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অবৈধ স্থাপনা রেখেই দায়সারা খাল খনন, ধসে পরছে পাকা সড়ক জনচলাচলে দূর্ভোগ স্থানীয়দের অভিযোগ গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি // পটুয়াখালীর বাউফলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া সকালে অসুস্থ বাবাকে রেখে কান্না করতে করতে পরীক্ষার হলে প্রবেশ করলেও, পরীক্ষার শেষ হওয়ার আগেই তার বাবা মাহবুবুর রহমান না-ফেরার দেশে চলে যান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তাসফিয়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করেই তার বাবা, কালিশুরী এস.এ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন।

তৎক্ষণাৎ স্বজনরা তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাথে ছিলেন তাসফিয়াও। তবে বাবার অনুরোধে মেয়েটি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা কেন্দ্রে চলে যায়। পথে তিনি নিজেই মেয়েকে নামিয়ে দিয়ে যান কেন্দ্রে।

অন্যদিকে, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভড়িপাশা গ্রামের বাসিন্দা ছিলেন।

মেয়ের এসএসসি পরীক্ষার কারণে তিনি এ বছর কেন্দ্রে দায়িত্ব পালন না করে একান্তই বাবার ভূমিকা পালন করছিলেন।

বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ বলেন, “স্যার সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। আজ নিজের মেয়েকে পরীক্ষায় পাঠিয়ে না-ফেরার দেশে চলে গেলেন—এটা ভাবতেই কষ্ট হচ্ছে।”

তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews