1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল সরদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানি এলাকার হাজিরহাট সংলগ্ন খালের সেতুর ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল সরদার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews