1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি কামাল-সম্পাদক সাহাব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেহেন্দিগঞ্জে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি কামাল-সম্পাদক সাহাব

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দীর্ঘ ১০ বছর পরে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্টিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্ভোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। উপজেলা আ’লীগ সভাপতি সাবেক এমপি মাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুস, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদসহ জেলা উপজেলার নেতাকর্মীরা। আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, বিএনপি বলছে গনতন্ত্র নাই, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা কোন গনতন্ত্র পুনরুদ্ধার করবেন? আপনারা কোন গনতন্ত্রের মাধ্যমে ক্ষমতা গ্রহন করেছিলেন? আওয়ামী লীগ আছে বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। গনতন্ত্র বজায় আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। এসময় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এছাড়া সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান , ১ নং সহ-সভাপতি আঃ মকিম তালুকদার, সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আঃ রহিম ও সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব জাহাঙ্গীরকে নির্বাচিত করা হয়। এদিকে সম্মেলনেউপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে উচ্ছ্বাসে সমাবেশস্থলে অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews