
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে
ফুলেল সংবর্ধনা জানালো চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার এর নেতৃত্বে । বৃহস্পতিবার দুপুরে পৌর সভার কার্যালয়ে ফুলেল সংবর্ধনা প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি টোনা মৃধা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরপে মিজান, সহ দপ্তর সম্পাদক ওদুদ বেপারি, জামাল গাজী, ইদ্রিস মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকদের দীর্ঘায়ু কামনা করেন। এবং আগামী দিনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply