1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে
12

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে জোরপূর্বক দখলমুক্ত ৪৪ শতক জমি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান। সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার উলানিয়া ইউনিয়নের অটোষ্টান্ড সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ ও জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকার মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী ও নুরজাহান চৌধুরীর মালিকানাধীন ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে কিছু দুষ্কৃতকারী জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এতে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। প্রথমে নিম্ন আদালত এবং পরে উচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। রায়ের আলোকে সোমবার উপজেলা প্রশাসন, স্থানীয় ভূমি অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দখলদারদের উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকদের দখলে বুঝিয়ে দেয় এবং ওই জমিতে আদালতের দেওয়া সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় ইউএনও রিয়াজুর রহমান বলেন, “আদালতের রায় বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। মেহেন্দিগঞ্জে কোনো প্রভাবশালী বা দুষ্কৃতকারীকে অবৈধভাবে কারও সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।” প্রকৃত মালিকরা আদালতের রায় বাস্তবায়ন ও প্রশাসনের সহায়তায় স্বস্তি প্রকাশ করেন এবং এ জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews