1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৮১ 0 বার সংবাদি দেখেছে

মো:ওমর, বিশেষ প্রতিনিধি।। 
মেহেন্দিগঞ্জে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভূক্তির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। মতবিনিময় সভায় ইউএনও বলেন, সর্বজনীন পেনসন স্কিমে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা মাসিক ৫’শ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা চাঁদা প্রদান করতে পারবেন। আর এই সুযোগ সুবিধা শুধু মাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য। তিনি আরো বলেন, একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে এই জমানো চাঁদার টাকাই হবে শেষ ভরসা। সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে। তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা করে জনসচেতনতা মূলক প্রচারণার মাধ্যমে সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গকে পেনশন স্কিমের আওতায় আনার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো.তানভির আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান, , উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, প্রবীণ শিক্ষক আবু আল তসলিম, উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা ফাহিমা বেগম, চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকতসহ উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews