1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে মেজর (অব.) আখতারুজ্জামান যেভাবে লড়াই করেছেন, জামায়াতে ইসলামীও একইভাবে লড়াই চালিয়ে যাবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য সমান লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না যাবে, আমাদের লড়াই ততদিন চলবে, ইনশাআল্লাহ।

মেজর (অব.) আখতারুজ্জামানের সাহসিকতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, আমাদের প্রিয় সম্মানিত সহকর্মী প্রমাণ করেছেন আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই না। এটাই হবে আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শুধু ভয় পাই আল্লাহ তাআলাকে।

বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের পাহাড়সম ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে।এ সময় তিনি সতর্ক করে বলেন, যাদের দিয়ে বিরোধী দলকে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে, একসময় তারাই পালিয়ে যাবেন।

উল্লেখ্য, বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। গত ১ নভেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews