1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোংলা কাস্টমসে ৫ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

মোংলা কাস্টমসে ৫ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে
50
মোংলা প্রতিনিধি // মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস।

গতকাল মঙ্গলবার বন্দর জেটির একটি কন্টেইনার থেকে এ সিগারেটগুলো জব্দ করে কাস্টমস ।

জানা যায়, ঢাকা পুরানা পল্টন এলাকার মেসার্স মুন্না এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান এই অবৈধ সিগারেতগুলো আমদানি করে। তবে আমদানীকালে তাদের ঘোষণা ছিলো রিবন ও ফিতা।

দীর্ঘদিন আমদানিকৃত ওই পণ্য ছাড় করাতে না আসায় সন্দেহবশত বন্দর জেটিতে রাখা পণ্যবাহী কন্টেইনারটি মঙ্গলবার দুপুরে তল্লাশি করে মোংলা কাস্টম হাইজ কর্তৃপক্ষ। এরপর ওই কন্টেইনারে পাওয়া যায় সিলভার ব্রান্ডের সিগারেট। যা আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণা দিয়ে মুন্না এন্টারপ্রাইজ এই অবৈধ সিগারেট আমদানি করে।

৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার ওরিস সিলভার ব্রান্ডের সিগারেটের আনুমানিক মূল্য আমদানি পর্যায়ে আরোপিত ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা। এ ঘটনায় পণ্য চালানটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews